সত্য ফেরারী
- আসাদ চৌধুরী---সংকলিত (আসাদ চৌধুরী)
০৫-০৬-২০২৩

কোথায় পালালো সত্য?
দুধের বোতলে, ভাতের হাঁড়িতে! নেই তো
রেষ্টুরেন্টে, হোটেলে, সেলুনে,
গ্রন্থাগারের গভীর গন্ধে,
টেলিভিশনে বা সিনেমা, বেতারে,
নৌকার খোলে, সাপের ঝাঁপিতে নেই তো।

গুড়ের কলসি, বিষের কৌটো,
চিনির বয়াম, বাজারের ব্যাগ,
সিগারেট কেস, পানের ডিব্বা,
জর্দার শিশি, লক্ষ্মীর সরা,
নকশী পাতিল, চৌকির তলা,
সবি খুঁজলাম, খুঁজে দেখলাম নেই তো!

সাংবাদিকের কাঠের ডেস্কে,
কাগজে, কেতাবে, পুঁথিতে, কলমে,
ইনজেকশনে, দাঁদের মলমে,
ভ্যানিটি ব্যাগে বা পকেটে, আঁচলে
ড্রয়ারে, ব্যাংকে, আয়রণ সেফে
সত্য নামক মহান বস্তু নেই তো!

কবিতায় নেই, সঙ্গীতে নেই
রমণীর চারু ভঙ্গিতে নেই
পাগলের গাঢ় প্রলাপেও নেই
নাটকের কোন সংলাপে নেই
শাসনেও নেই, ভাষণে নেই
আঁধারেও নেই, আলোতেও নেই
রেখাতেও নেই, লেখাতেও নেই,
উত্তরে নেই, প্রশ্নেও নেই
লেবাসে নেই, সিলেবাসে নেই
পারমিটে নেই, বোনাসেও নেই
হতাশায় নেই, আশাতেও নেই
প্রেম-প্রীতি ভালবাসাতেও নেই
এমন কি কালোবাজারেও নেই
কোথায় গেলেন সত্য?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৮-০৬-২০২৩ ২০:২৫ মিঃ

অসাধারণ একটি কবিতা

মোঃআব্দুল্লাহ্ আল মামুন
৩০-০৩-২০১৭ ১১:০৩ মিঃ

সুন্দর কবিতা

রফিকুল ইসলাম রফিক
১৭-০৯-২০১৪ ২০:০৩ মিঃ

সত্য এখনো আছেন শিশুর নির্মল হাসিকে
ও হাটতে শিখলেই চলে যাবে হয়তো
সত্য এখনো আছেন কিছু মাথাহীন পাগলের মাথায়
জানি না কতদিন থাকবে তবে
এসে গেছে পাগলকে চোখ বেধে চিমটি কাটার সময়
হয়তো ক'টা দিন বাকি, এ কাজটি শুরু হলেই
ও চিরতরে নিয়ে নেবে বিদায়।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026